সর্বশেষ
বিপুল অর্থ খরচ করে তিনি এলেন ঢাকায় ! কানুনগো রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি, ‘দর্শক আমাকে চান’ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান বোস্টনের পথে ৬ আরোহীসহ বিমান নিখোঁজ, সাগরে মিলল ধ্বংসাবশেষ বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু বাড়িভাড়া আকাশছোঁয়া, স্পেনজুড়ে রাজপথে হাজারো মানুষ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ ফেনীতে চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত ইরান যুদ্ধে মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি, তদন্তে পর্তুগাল সরকার

ক্যালগেরিতে চট্টগ্রাম বিভাগের বনভোজন ও মেজবানি ফেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ১১:০০ এএম

ক্যালগেরিতে চট্টগ্রাম বিভাগের বনভোজন ও মেজবানি ফেস্ট

শ্রাবণের মেঘ-রৌদ্রের মনোরম আবহাওয়া ও উৎসবমুখর পরিবেশে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন ও ঐতিহ্যবাহী মেজবানি ফেস্ট। সম্প্রতি ক্যালগেরির নর্থ গ্লেনমোড় পার্কে দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজনসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে শিশু-কিশোর ও পরিবার-পরিজনের মিলনমেলায় বাড়তি আনন্দ যোগ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।

দিনব্যাপী আয়োজনে শিশু ও বড়দের জন্য ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত আড্ডা ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র। পুরো পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ব্যক্তি, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান উপস্থিত ছিলেন। শেষ পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি হয়।

আয়োজকেরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে আয়োজক, স্বেচ্ছাসেবী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com