সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ এএম

চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা মার্কিন দীর্ঘপাল্লার আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে একটি ‘ভারী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস এবং কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন লাগার কথাও বলা হয়েছে।

তবে এসব দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র ও জর্ডান। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। বাকি তিনটি জনবসতি থেকে দূরে পড়ায় কোনো হতাহত হয়নি।

এর আগে জর্ডানের ‘ক্যাম্প তিতিনে’ মার্কিন সেনাদের ব্যারাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছিল আইআরজিসি। তবে আল-জাজিরাকে দেওয়া এক মার্কিন সূত্র জানিয়েছে, ওই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে উত্তর ইরাকের এরবিল প্রদেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিও করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, হামলায় একটি মেরামতকেন্দ্র, সরঞ্জামের গুদাম ও নজরদারি বেলুনের একটি গাইডেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবিও করেছে তারা।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রু ড্রোন’ হামলা প্রতিহত করেছে। বিস্ফোরণের শব্দ ড্রোন ভূপাতিত করার কারণে হয়েছে বলে জানিয়েছে কুয়েত সশস্ত্র বাহিনী।

অন্যদিকে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন থাকা এলাকা ও রাডার স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ড্রোন ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন থান্ডার’-এর ২৯তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহসহ বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। আহভাজ প্রদেশেও হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পাল্টা হামলা চালালে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com