সর্বশেষ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রাজাউল্লাহর খোঁজে গ্রামে কোচ, হাতে ছিল না পাসপোর্ট—ইংল্যান্ডে গিয়ে রুটকে ৪ বলেই ফেরালেন মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি চীনা এআই নিয়ে মার্কিন অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প কানাডার মোটরসাইকেল, অ্যালকোহল ও দুগ্ধপণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বোলারদের দাপটে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৪৮ এএম

বোলারদের দাপটে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সংগৃহীত ছবি

হারলেই বিদায়—সমীকরণটা ছিল পরিষ্কার। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।

শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানেই দিলারা আক্তার ও সোবহানা মোস্তারির উইকেট হারায় দল। এরপর নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়লেও ১৬ রানে জুয়াইরিয়ার বিদায়ে ভাঙে ৩১ রানের জুটি।

শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন জ্যোতি। তবে ২৩ রানে অধিনায়কের বিদায়ের পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৬ উইকেটে ৫৫ রান ছিল দলের সংগ্রহ।

সেখান থেকে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সুপ্তা ও নাহিদা আক্তার। সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রান যোগ করেন তারা। ৩১ বলে ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন সুপ্তা। তিনটি চার মারেন তিনি। নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল।

পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান তুলতে পারে আমিরাত। একপর্যায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। নাহিদা আক্তারও নেন ২ উইকেট। এ ছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট পান।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে তারা। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com