সর্বশেষ
সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই ভাই খালাস নেত্রকোনায় নদ-নদীর পানি বাড়ছে-কমছে, তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা ২০ মিনিটে সাত বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধে নতুন উত্তেজনা মৃত্যু ভাতার কোটি টাকার লোভে রুশ সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে: রিজভী

আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ১১:০৭ এএম

আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ৫৪১ জন শিক্ষার্থী।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় জানাতে মঙ্গলবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা) আনিষ রঞ্জন জানান, এবার সারা দেশ থেকে প্রায় ৭ হাজার ৭০০ আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৫৪১ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

তিনি জানান, নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং বিভিন্ন বিশেষায়িত কোর্সে পড়াশোনার সুযোগ পাবেন। আইসিসিআর বৃত্তি ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কর্মসূচি, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাজীবন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। স্বপ্ন ছাড়া ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে সাহসী হতে হবে।

তিনি আরও বলেন, আইসিসিআর বৃত্তি দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃত্তিপ্রাপ্ত দিনাজপুরের শিক্ষার্থী পিযুষ কান্তি দেব শর্মা ভারতের পাঞ্জাবের একটি প্রতিষ্ঠানে কথক নৃত্যের ওপর সিনিয়র ডিপ্লোমা করতে যাচ্ছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের এই সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শেষ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রবীন্দ্রসংগীত, আধুনিক গান ও কথক নৃত্য পরিবেশন করা হয়।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com