সর্বশেষ
যুক্তরাজ্যের অডিটে বাংলাদেশের দুই বিমানবন্দরের নিরাপত্তায় বড় উন্নতি জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; নিখোঁজ ৪ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ১১:১১ এএম

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে একটি স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী শিক্ষার্থী নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার নন্তাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।

নন্তাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কোংদি বার্তা সংস্থা রয়টার্সকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি একজন শিক্ষক। আহত চারজনের মধ্যে আরও একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন।

তবে হামলাকারী শিক্ষার্থীর পরিচয় এবং কী কারণে সে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশিত ছবিতে আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে সারিবদ্ধভাবে বেরিয়ে আসতে দেখা যায়। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে স্কুলটিতে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক ছিলেন।

থাইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা এর আগেও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুক হামলায় এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন।

নন্তাবুরির সর্বশেষ ঘটনায় দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন ও রয়টার্স

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com