সর্বশেষ
খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২; ধসে পড়েছে ভবন সব জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিনিয়োগকারীদের ১২ লাখ ডলার নিয়ে অভিযোগ মোংলায় অপরাধ-নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং ডারউইন টেস্টে ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব অনুমতি ছাড়াই বিদেশে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৬ | ১০:৪১ এএম

নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চীন ‘বড় পরিসরে’ গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে সতর্ক করেছে দেশটির সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস)। চলতি সপ্তাহে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়।

তবে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং।

ওয়েলিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাকে চীনের বিরুদ্ধে ‘আক্রমণ, অপবাদ ও হেয়প্রতিপন্ন করার’ চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘চীনের বিরুদ্ধে তাদের মিথ্যা অভিযোগগুলো হয় স্বাভাবিক যোগাযোগ ও সহযোগিতাকে তথাকথিত গুপ্তচরবৃত্তি বা হস্তক্ষেপ হিসেবে অপবাদ দিচ্ছে, নয়তো পুরোপুরি ভিত্তিহীন এবং মনগড়া।’

তিনি আরও বলেন, ‘এটি নিউজিল্যান্ডের ভেতরে ও বাইরে থাকা কিছু শক্তির মনোভাবও প্রকাশ করে, যারা চীন-নিউজিল্যান্ড সম্পর্কের সুস্থ বিকাশ দেখতে অনিচ্ছুক।’

চীনা দূতাবাসের এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন কয়েক সপ্তাহ আগেই নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স চীনা বংশোদ্ভূত এক আইনপ্রণেতাকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলার প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিল।

শুক্রবার দূতাবাস নিউজিল্যান্ডের নাম না-জানা কিছু শক্তির বিরুদ্ধে ‘চীনবিরোধী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করার’ অভিযোগ তোলে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা এসব শক্তি ও ব্যক্তিকে বিষ দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা না করতে এবং পাথর তুলে নিজের পায়ে ফেলার মতো কাজ না করতে আহ্বান জানাই।’

এদিকে, নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাটিও চলতি সপ্তাহে সতর্ক করে বলেছে, বেইজিংয়ের গুপ্তচররা পেশাগত যোগাযোগের ওয়েবসাইটগুলোতে রাষ্ট্রীয় গোপন তথ্যের নাগাল রয়েছে—এমন নাগরিকদের নিয়োগের চেষ্টা করছে।

সংস্থাটি জানিয়েছে, চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পার্পল মাউন্টেন অবজারভেটরি নিউজিল্যান্ডে গোপনে গ্রাউন্ড বেইজড স্পেস ইনফ্রাস্ট্রাকচার (জিবিএসআই) স্থাপনের একটি চেষ্টা তারা নস্যাৎ করেছে।

এ কাজে জড়িত স্থানীয় কোম্পানিটির নাম প্রকাশ করা হয়নি। তবে সংস্থাটি বলেছে, কোম্পানিটি সম্ভবত জানত না যে ওই সরঞ্জামগুলো ‘সামরিক মূল্যসম্পন্ন’ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ‘নিউজিল্যান্ডে নিজস্ব জিবিএসআই স্থাপনের চেষ্টা এই সংস্থার এটাই প্রথম ঘটনা নয়। ভবিষ্যতে এমন চেষ্টা হওয়ার আশঙ্কাও রয়েছে।’

সূত্র: এএফপি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com