সর্বশেষ
ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ‘ব্লু ইকোনমি’: শিক্ষামন্ত্রী সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩ কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, নতুন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২ পিএম

এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সংগৃহীত ছবি

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে ফেরেন। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেন এবং তাদের উৎসাহ দেন।

এ সময় তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেন।

আইএসপিআর বলেছে, এসব উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশের অংশগ্রহণ আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com