সর্বশেষ
দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক পরমাণু অস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পথে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল এশিয়ান গেমসে টানা তৃতীয় হার বাংলাদেশের নারী হকি দলের ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় অসুস্থ প্রায় ২ লাখ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, আহত ১১ শিক্ষার্থী কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৬ পিএম

হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭।

জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি সামরিক সহায়তা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের বিরুদ্ধেও তাদের হামলা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়।

জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা বন্ধ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।

সূত্র: আল জাজিরা

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com