সর্বশেষ
সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোরসহ আটক ৬ ফিলিস্তিনি বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, ইউএনওর কাছে এসে পেলেন পড়াশোনার দায়িত্ব নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব? যা করবেন ফিলিস্তিন-ইরান ইস্যুতে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ চান অ্যালবানিজ

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোরসহ আটক ৬ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ৬:০৩ এএম

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোরসহ আটক ৬ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম ও জেনিনে অভিযান চালিয়ে এক কিশোরসহ ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

নাবলুসের দক্ষিণে বেইতা শহর থেকে ১৭ বছর বয়সী মাহমুদ দাহের মাহমুদ দাউদকে আটক করা হয়েছে। তবে তাকে আটকের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তুলকারেমের শুওয়েইকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাজেদ দাবাস ও তার ২০ বছর বয়সী ছেলে আহমেদ দাবাসকে আটক করে ইসরায়েলি সেনারা। অভিযান শেষে বাবা-ছেলেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ওয়াফা।

এ ছাড়া জেনিনের মাসলিয়া গ্রামে অভিযান চালিয়ে আরও তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তারা হলেন—ইসাম রাসেম আবু আল-রুব, খালেদ ফারুক আবু আল-রুব ও হানি আবু আল-রুব।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে সামরিক অভিযান, গ্রেপ্তার ও সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com