সর্বশেষ
ইনকিলাবে প্রকাশিত ঢাকা এল এ শাখার সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, নির্দোষ প্রমাণিত এডিসি শামীমসহ তিন কর্মকর্তা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক পরমাণু অস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পথে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল এশিয়ান গেমসে টানা তৃতীয় হার বাংলাদেশের নারী হকি দলের ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় অসুস্থ প্রায় ২ লাখ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, আহত ১১ শিক্ষার্থী কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

চাঁদপুরে নারীর পেট থেকে পৌনে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ১২:০১ পিএম

চাঁদপুরে নারীর পেট থেকে পৌনে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা।

শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়।

টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফুলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়।

শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের সময় পেট থেকে টিউমারটি অপসারণ করা হয়। এতে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।

বিভিন্ন কারণে ওই নারীর পেটে এর আগে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। এবারের অস্ত্রোপচারটি তার পঞ্চম।

এ বিভাগের সর্বাধিক পঠিত

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com