আরামকোর শোধনাগারে হুতিদের জোড়া ড্রোন হামলা, দায় স্বীকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ৬:২৮ এএম

আরামকোর শোধনাগারে হুতিদের জোড়া ড্রোন হামলা, দায় স্বীকার

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত শোধনাগারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করায় এর জবাব হিসেবে হামলাটি চালানো হয়েছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের ওই কর্মকাণ্ডের প্রতিক্রিয়াতেই আরামকোর শোধনাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com