সর্বশেষ
গাজীপুরে আবাসিক গ্যাসে হোটেল-রেস্তোরাঁয় রান্না, জরিমানা ৩ লাখ ২৫ হাজার টাকা ৫০ লাখ টাকা চাঁদা দাবি, সিগারেট লুট: চট্টগ্রামের মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ৩২; ‘ঘৃণ্য হামলা’ বললেন জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ৮.৫ ফুটের নগ্ন সোনালি ভাস্কর্য যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি! ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘আমি কোথায়? আপনি কে?’—দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরতেই ক্রিস্টার প্রশ্ন হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান, দাবি রয়টার্সের মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, দম্পতির ৩ বছর করে সশ্রম কারাদণ্ড যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, যেকোনো সময় ভেঙে পড়তে পারে রাষ্ট্র: সিআইএ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | ১০:১১ এএম

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, যেকোনো সময় ভেঙে পড়তে পারে রাষ্ট্র: সিআইএ

সংগৃহীত ছবি

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে যেকোনো সময় গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের দিকে যেতে পারে ইসরায়েল। এমনই সতর্কতা উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একটি গোপন মূল্যায়নে।

মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ইসরায়েলকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে।

‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শিরোনামের ওই মূল্যায়নটি গত আগস্টে সিআইএর রেড সেল প্রস্তুত করে। সংস্থাটির এই বিশেষ ইউনিট প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ভবিষ্যৎ ঝুঁকি ও সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে। দুই মার্কিন সূত্রের বরাতে মূল্যায়নটি প্রকাশ করেছে ড্রপ সাইট নিউজ।

মূল্যায়নে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলে একাধিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি, দীর্ঘমেয়াদি যুদ্ধ শেষে মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের দেশে ফিরে আসা এবং কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ।

গাজায় দীর্ঘদিনের যুদ্ধের পাশাপাশি লেবানন ও ইরানে সামরিক সংঘাত ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন আরও গভীর করেছে বলেও মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিআইএ। মূল্যায়নে বলা হয়েছে, তাঁর রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।

মূল্যায়নের সঙ্গে পরিচিত এক মার্কিন সূত্র ড্রপ সাইট নিউজকে বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছোট কোনো ঘটনাও বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসাকে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

তবে সিআইএর ওই মূল্যায়ন নিয়ে ড্রপ সাইট নিউজের মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি সংস্থাটি। এছাড়া মূল্যায়নে ইসরায়েলের আরব নাগরিকদের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়নি।

সূত্র: আন্দুলু

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com