সর্বশেষ
গাজীপুরে আবাসিক গ্যাসে হোটেল-রেস্তোরাঁয় রান্না, জরিমানা ৩ লাখ ২৫ হাজার টাকা ৫০ লাখ টাকা চাঁদা দাবি, সিগারেট লুট: চট্টগ্রামের মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ৩২; ‘ঘৃণ্য হামলা’ বললেন জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ৮.৫ ফুটের নগ্ন সোনালি ভাস্কর্য যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি! ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘আমি কোথায়? আপনি কে?’—দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরতেই ক্রিস্টার প্রশ্ন হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান, দাবি রয়টার্সের মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, দম্পতির ৩ বছর করে সশ্রম কারাদণ্ড যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ বড় চমক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | ১১:১৯ এএম

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ বড় চমক

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুরকে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’-এর পর আর কোনো পূর্ণাঙ্গ প্রজেক্টে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এবার শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং করার কথা রয়েছে শাহরুখ ও কারিনার।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে দেখা যাবে একেবারে ভিন্ন সাজ ও লুকে।

নির্মাতাদের প্রত্যাশা, গানটি এ বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে। একই সঙ্গে ‘কিং’-এর অন্যতম বড় চমক হিসেবেও দর্শকদের সামনে আসবে এটি।

শাহরুখ-কারিনা জুটির পুরোনো রসায়ন বরাবরই দর্শকদের কাছে জনপ্রিয়। ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এছাড়া ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও শাহরুখের সঙ্গে দেখা গেছে কারিনাকে।

দীর্ঘ বিরতির পর দুই তারকার পুনর্মিলনের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা। বিশেষ করে ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাদের রসায়ন এখনো দর্শকদের মনে গেঁথে আছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মিত হচ্ছে প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে। সিনেমাটিতে প্রধান চরিত্রে থাকছেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানেরও।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী ‘কিং’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com