সর্বশেষ
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে যুদ্ধ কি আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্যে? আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম

এবার পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ জুন ২০২৬ | ৮:২৫ এএম

এবার পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন লামিন ইয়ামাল। আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচের মাত্র ১০ মিনিটে বাজিমাত করেছেন তরুণ এই স্ট্রাইকার। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্পেন।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ইয়ামাল। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে নিলেন ইয়ামাল। এই গোলের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই তরুণ তুর্কি।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে ডেডলক ভেঙেছিলেন মহানায়ক পেলে। দীর্ঘ ৬৮ বছর পর পেলের সেই অনন্য রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com