সর্বশেষ
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে যুদ্ধ কি আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্যে? আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম

এই দল কখনও আপনাকে হতাশ করবে না, সমর্থকদের বার্তা মেসির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | ১০:০৩ এএম

এই দল কখনও আপনাকে হতাশ করবে না, সমর্থকদের বার্তা মেসির

ছবি : সংগৃহীত

সাড়ে তিন বছর পর আর্জেন্টিনা আবারও চলে গেছে বিশ্বকাপের ফাইনালে। আগামী রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসির দল নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে।

এই ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে আবেগি এক বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর যা বলেছিলেন, সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।

২০২২ বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে সে ম্যাচে হারের পর মেসি বলেছিলেন, ‘আশা হারাবেন না, এই দল আপনাকে কখনো হতাশ করবে না।’

হুবহু সে কথাটাই আজ ইংল্যান্ডকে হারিয়ে বললেন মেসি। তিনি বলেন, ‘সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এটা উপভোগ করুন। এই দল কখনও আপনাদের হতাশ করবে না।’

এই বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতির কথাও জানান তিনি। মেসি বলেন, ‘এই বিশ্বকাপটা একদম পাগলাটে গেছে। আরেকটা বিশ্বকাপ ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য একটা ব্যাপার।’

ম্যাচের আবেগও ছিল তুঙ্গে। এই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ইতিহাসটা কম নয়। এই ইংল্যান্ডকে কোয়ার্টারে হারিয়ে পরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তার আগে ফকল্যান্ড যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক ছিল সর্বনিম্ন বিন্দুতে, সে জয় তাই ম্যারাডোনার দলের কাছে জয়ের চেয়েও বেশি কিছু ছিল।

এরপর ১৯৯৮ সালে বেকহ্যামের লাল কার্ড, ২০০২ সালে সেই বেকহ্যামের পেনাল্টিতে হার… কিংবা সবকিছুর আগে ১৯৬৬ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষে আন্তনিও রাত্তিনের ইতিহাস বদলে দেওয়া সেই বহিষ্কারাদেশ… সব মিলিয়ে এই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আর দশটা ম্যাচের মতো মোটেও নয় আর্জেন্টিনার কাছে।

সেই ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেল আর্জেন্টিনা, চলে গেল ফাইনালে। যার জোড়া গোলই আবার এসেছে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে। এই জয় তাই অন্য রকম আবেগে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন মেসি।

তিনি বলেন, ‘এটা শুধু একটা ফুটবল ম্যাচ হলেও, জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা বিশেষ কিছু অনুভব করেছি। এটা শুধু আরেকটা জয় ছিল না। আর্জেন্টিনার মানুষ এই জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com