সর্বশেষ
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে যুদ্ধ কি আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্যে? আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম

আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | ১১:৫১ এএম

আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের রেসিডেন্সি ভিসা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রবাসীদের মধ্যে। ভিসা বাতিলের প্রকৃত কারণ জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ছুটি বা অন্য কোনো কারণে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির রেসিডেন্সি ভিসা কোনো কারণ ছাড়াই বাতিল হওয়ার তথ্য তাদের নজরে এসেছে। এতে বৈধ ভিসাধারী প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

দূতাবাস জানিয়েছে, এ ঘটনা কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে কি না অথবা এর পেছনে কোনো বিশেষ প্রশাসনিক সিদ্ধান্ত রয়েছে কি না, তা নিশ্চিত হতে আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তায় আরও বলা হয়, বিষয়টি বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। নির্ভুল তথ্য পাওয়ার পর সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের জানানো হবে।

এদিকে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক, জাতীয় পতাকা ও দূতাবাসের ই-মেইল ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।

প্রবাসী বাংলাদেশিদের গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে তারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com