সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

মিরপুর ভূমি সেবায় আমূল পরিবর্তন, প্রশংসার দাবিদার সহকারী কমিশনার

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬ | ৫:২০ এএম

মিরপুর ভূমি সেবায় আমূল পরিবর্তন, প্রশংসার দাবিদার সহকারী কমিশনার

মিরপুর ভূমি সার্কেলের ভূমি সেবায় আমূল পরিবর্তনের জন্য হয়রানি ও দালালমুক্ত ঘোষণার মধ্যে দিয়ে সহজতর ভূমি সেবার কার্যক্রম চালু করায়  প্রশংসার দাবিদার সহকারী কমিশনার (ভূমি)। মিরপুর সার্কেল।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে দালালমুক্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতার মধ্য দিয়ে ভোগান্তি বিহীন ভূমি সেবা কার্যক্রম শুরু করেছে রাজধানীর মিরপুর (ভূমি) সার্কেল । এদিকে জানা গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর সহকারী কমিশনার ( ভূমি) সার্কেলে কোন দালাল মধ্যসত্যভোগীর সহায়তা ছাড়াই ভূমি অফিসে ভূমি সেবা নিতে আগত যে কেউ কোন ঝামেলা ছাড়াই সহজেই পেতে পারেন ভূমি সেবা , সেই লক্ষ্যে মিরপুর ভূমি অফিসকে দালাল মুক্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়ে সদ্য যোগদানকৃত এসিল্যান্ড তার অফিসের অন্যান্য অফিসারদের নিয়ে এই কার্যক্রম শুরু করেছেন ।

ইতিমধ্যে এই দালাল মুক্ত কার্যক্রম করে বিভিন্ন মহল থেকে প্রশংসা ও পাচ্ছেন তিনি । অন্যদিকে যাহাতে হয়রানি নানার প্রতিবন্ধকতার ও ভূমি অফিসের দালাল চক্রের ফাঁদে না পড়ে অতি সহজে দ্রুত ভূমি সেবা পেতে পারেন সেই লক্ষ্যে নিষ্ঠার সাথে দায়িত্ব করছেন মিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তারা । যেমন: নামজারি, খাজনা, দাখিলা সহ অন্যান্য ভূমি সেবা, নির্ধারিত সময়ের কোন হয়রানি ও জূট-ঝামেলা ছাড়াই সহজেই পেতে পারেন সেই লক্ষ্যে মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিস কাজ করেছেন নিরলসভাবে এবং এই উদ্যোগের ফলে সম্প্রতি অল্প কয়েক দিনের মধ্যেই এই রকম দালাল হয়রানি মুক্ত ভূমি সেবা দিয়ে জনগণের প্রশংসা কুড়িয়েছে মিরপুর সহকারী কমিশনার (ভূমি) সার্কেল।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে সম্প্রতি সময়ে রাজধানী মিরপুর (ভূমি) সার্কেল অফিসকে ঘিরে একশ্রেণীর টাউট দালাল চক্র সিন্ডিকেট গড়ে ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনকে টেপে ফেলে অর্থ আদায় ও ভূমি সেবা দেওয়ার নামে নানান ভাবে হয়রানি , অপকর্ম করে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের তাদের অপকর্মের দায় বারের অংশীদার বানাত । ভূমি সেবা গ্রহীতারা দালালদের হয়ে আসতো ভূমি সেবা নিতে এরফলে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা ছিল । জনগণের সেই ভ্রান্ত ধারণা ভাঙতেই মিরপুর ভূমি সার্কেল ও তার অধীনের ভূমি অফিস গুলো দালাল নির্মূল ঘোষণা দিয়ে সহকারী কমিশনার( ভূমি) দালাল মুক্ত সহজ ভূমি সেবা কার্যক্রম শুরু করেছেন। যাতে সরকারি নির্ধারিত চালান বা ফি ছাড়া দিতে হবে না কাউকে কোন বাড়তি টাকা-পয়সা। কিছুদিন আগে মিরপুর সহকারী কমিশনার (ভূমি) সার্কেল ভূমিদস্যুদের কবল থেকে প্রায় ৫০০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেন। যা বেদখল হয়ে ছিল সরকারের কাছ থেকে ।

এদিকে মিরপুর সহকারী কমিশনার (ভূমি )সাথে আলাপ কালে জানান তিনি মিরপুর ভূমি সার্কেলে যোগদান করার পর এই ভূমি অফিসকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়ে এসে কাজ শুরু করেছেন। দালাল সিন্ডিকেটের কেউ যাতে অফিস কমপিউটার মধ্যে ঢুকতে না পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারীরা ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের কোন হয়রানি ঝামেলা ছাড়া সহজে সেবা পান, কোন সেবা গ্রহীতা যাতে কোন অভিযোগ করতে না পারে সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের সাথে কর্মকর্তা-কর্মচারীরা ভালো ব্যবহার করতে হবে কারো আচরণের যাতে সেবা গ্রহীতা মনে কষ্ট না পায় সেই দিকে খেয়াল রেখে কাজ করার নির্দেশনা দিয়েছেন সহকারী কমিশনার ভূমি ।

মিরপুর ভূমি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী যদি ভূমি সেবা নিতে আসা কারো কাছ থেকে কোন টাকা পয়সা দাবি বা হয়রানি করে এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়া তিনি ভূমি সেবা নিতে আগতদের উদ্দেশ্য বলেন আপনারা সঠিক কাগজপত্র নিয়ে সরাসরি নামজারি, খাজনা, দাখিলা , ভুল সংশোধন সহ অন্যান্য সেবা পেতে কোন দালালের ভূমিদস্যু সিন্ডিকেটের শরণাপন্ন ছাড়া সরাসরি ভূমি অফিসে চলে আসার আহ্বান জানান । আপনার কাগজপত্র সঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেই সঠিক সেবা পাবেন বলে জানান। এর সাথে তিনি এখন থেকে মিরপুর সহকারী কমিশনার (ভূমি) সার্কেল দালাল সিন্ডিকেট মুক্ত করার ঘোষণা দেন। তার এই উদ্যোগের ফলে প্রশংসার দাবিদার মিরপুর সহকারী কমিশনার ভূমি। অন্যদিকে একাধিক সূত্রে আরো জানা গেছে মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিসকে ঘিরে গড়ে উঠেছে একাধিক ভূমি সহায়তা সেবা কেন্দ্র । এই ভূমি সহায়তা সেবা কেন্দ্রের আড়ালে ভূমি সহায়তা কেন্দ্রের লোকজন নানান অনিয়ম, অপকর্ম এবং অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভূমি সেবা নিতে আসা লোকজনকে টেপে ফেলে অর্থ আদায় করছে তারা । যার দায় বরতাচ্ছে মিরপুর ভূমি সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের উপর।

সম্প্রতি সময়ে মিরপুর ভূমি সার্কেল অফিসের সামনে ভূমি সহায়তা কেন্দ্রের আড়ালে নাজমুল নামক ব্যক্তি নামজারি, খাজনা ,দাখিলা সহ জমি -জমা সংক্রান্ত অন্যান্য ভূমি সেবা নিতে আসা লোকজনকে টেপে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভূমি সহায়তা কেন্দ্রের নাজমুল এসিলান্ড , কানুনগো, সার্ভেয়ার ও বিভিন্ন ভূমি কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা নিচ্ছে , এমন অভিযোগ তার বিরুদ্ধে বহুদিন আগে থেকে থাকার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেড়েই চলেছে এই অপকর্মের পরিধি। এই ব্যাপারে ভূমি সেবা কেন্দ্রের নাজমুল এর দুর্নীতি ,অনিয়ম কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার আহবান জানিয়েছেন বিভিন্ন মহল । এদিকে ভূমি সেবা কেন্দ্রের আড়ালে ঘুষ, দুর্নীতির নানান অনিয়মের উঠেছে এই বিষয়ে কথা বলার জন্য সেই নাজমুলের মোবাইলে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com