সর্বশেষ
বদলির আদেশ ঠেকাতে কোটি টাকার মিশন ও তদবিরের অভিযোগ ! আলোচনায় ঢাকা এল এ শাখার সার্ভেয়ার মুজিবুল হক ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ‘ব্লু ইকোনমি’: শিক্ষামন্ত্রী সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩ কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, নতুন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ২:৩৪ পিএম

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য বাস্তবসম্মত নয়, এটি শুধু আস্ফালন। দেশে ফেরার মতো সক্ষমতা তার নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। এ নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক সমস্যা তৈরি হয়নি।

খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে।

বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট স্বাভাবিক হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com