সর্বশেষ
ইনকিলাবে প্রকাশিত ঢাকা এল এ শাখার সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, নির্দোষ প্রমাণিত এডিসি শামীমসহ তিন কর্মকর্তা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক পরমাণু অস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পথে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল এশিয়ান গেমসে টানা তৃতীয় হার বাংলাদেশের নারী হকি দলের ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় অসুস্থ প্রায় ২ লাখ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, আহত ১১ শিক্ষার্থী কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৪:৪৩ পিএম

গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকাল ১০টার দিকে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল এলাকার আমজাদ হোসেন (৫৫), একাডেমি এলাকার সম্রাট মিয়া (৪০) এবং সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার সাজু মিয়া (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে আমজাদ হোসেনের কাছ থেকে ১৫ গ্রাম, সম্রাট মিয়ার কাছ থেকে ১০ গ্রাম এবং সাজু মিয়ার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আমজাদ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড, সম্রাট মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সাজু মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচারক রফিকুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com