সর্বশেষ
যুক্তরাজ্যের অডিটে বাংলাদেশের দুই বিমানবন্দরের নিরাপত্তায় বড় উন্নতি জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; নিখোঁজ ৪ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোনায় নদ-নদীর পানি বাড়ছে-কমছে, তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৪:৫০ পিএম

নেত্রকোনায় নদ-নদীর পানি বাড়ছে-কমছে, তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বৃষ্টি কমে রোদ উঠলেই তা আবার কমে যাচ্ছে। পানি বাড়া-কমার এ ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি গ্রামীণ সড়ক দুই দফা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার ভারী বর্ষণে সোমেশ্বরী নদীর শাখা উপদাখালী নদীর কলমাকান্দা অংশে পানির স্তর বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছিল। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার পর্যবেক্ষণে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আগের দিন বুধবার একই স্থানে পানির স্তর ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে।

জেলার অন্যান্য নদ-নদীতেও পানির স্তর বৃদ্ধি পেলেও তা এখনও বিপৎসীমার নিচেই রয়েছে। আটপাড়া পয়েন্টে মগড়া নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং খালিয়াজুরীর ধনু নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ১৮ মিটার নিচে এবং দুর্গাপুরের বিজয়পুর স্টেশনে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৮০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, জেলার কোথাও তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com