সর্বশেষ
দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও ৩৫ লাখকে টিকার আওতায় আনার লক্ষ্য ফ্রান্সের শিক্ষা আন্দোলনে ভয়াবহ সংঘাত, কারও কবজি উড়ে গেছে, কেউ হারিয়েছেন চোখ উন্নত জাতি গড়তে শিক্ষায় অবহেলা নয়, শিক্ষকরাই শক্তির মূল ভিত্তি: মঈন খান এক গোল, দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি হরমুজে ফের তেল ট্যাঙ্কারে হামলা, আহত ১০ ক্রুকে উদ্ধার করল ওমান ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ বড় চমক যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন পাকিস্তানের সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক গাছ কেটে ডেটা সেন্টার, ফিনল্যান্ডে গুগলের কাজ বন্ধের নির্দেশ শিক্ষা নিয়ে ফ্রান্সজুড়ে আড়াই লাখ মানুষের বিক্ষোভ, সংঘর্ষে আহত শত শত গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, যেকোনো সময় ভেঙে পড়তে পারে রাষ্ট্র: সিআইএ

টিকটক তারকা শামসো বিবিকে গুলি করে হত্যা, অনুসারী ১৩ লাখ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ১১:৩৫ এএম

টিকটক তারকা শামসো বিবিকে গুলি করে হত্যা, অনুসারী ১৩ লাখ

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার ইসলামাবাদে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত এই তরুণীর টিকটকে প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের নাম শামসো বিবি। তার বাবা ফজল সাহেবজাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা করেছে।

বিবির বাবা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল।

ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বের হন। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রল পাম্পের কাছে মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, বিবির বাবা পুলিশকে আরও জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে এর আগে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

নিহতের বাবার দেওয়া তথ্যমতে, বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ ফলোয়ার ছিল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com