ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ১১:৫৯ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মৃদু মাত্রার এই ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত