সর্বশেষ
যুক্তরাজ্যের অডিটে বাংলাদেশের দুই বিমানবন্দরের নিরাপত্তায় বড় উন্নতি জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; নিখোঁজ ৪ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি নিহত, নিখোঁজ ১; আহত ৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ৬:০৮ এএম

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি নিহত, নিখোঁজ ১; আহত ৭

সংগৃহীত ছবি

রাশিয়ার আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। নিখোঁজ বাংলাদেশি কর্মী মো. আলাল হোসেন রাজু। তার বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলায়।

দূতাবাস সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) এ দুর্ঘটনা ঘটে।

পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা চলাকালে একটি পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে হতাহত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ, পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তথ্য জানতে বা সহায়তার প্রয়োজন হলে ২৪ ঘণ্টার হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাসের হটলাইন:
+৭৯১৬২৩২৩০১৫ — কাউন্সেল ও দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস, মস্কো

+৭-৯৮৯-১১৩-৯১-৬৯ — প্রথম সচিব, শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস, মস্কো

এ বিভাগের সর্বাধিক পঠিত

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com