সর্বশেষ
ঢাকা ডিসি অফিসের এল এ শাখার দুর্নীতির রাজা কানুনগো হারুন অর রশিদের ‘ঘুষ সিন্ডিকেট’ ও বিধিবহির্ভূত নিয়োগের চাঞ্চল্যকর তথ্য দুবাইয়ে শুরু ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় পরিবারের জিম্মায় ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হবে চার নতুন বিষয় বাগেরহাটের সাত নদীতে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী আদালত প্রাঙ্গণে মায়ের কাছ থেকে কিশোরীকে অপহরণ, এসআরবির হাতে আসামি গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ করদাতাদের অর্থ নয়, নিজের টাকায় বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

খুব শিগগিরই কমবে লোডশেডিং: জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১:০০ পিএম

খুব শিগগিরই কমবে লোডশেডিং: জাহেদ উর রহমান

সংগৃহীত ছবি

দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যেই অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। আগে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার সংকটের বোঝা সবার মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বড় শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহে নীতিগত অগ্রাধিকার থাকে। তবে শুধু শহরে ক্ষমতাবান মানুষ বসবাস করেন বলে সেখানে বেশি বিদ্যুৎ দেওয়া হবে—এমন নীতি সরকার নেয়নি। সংকটের সময়ে সবাইকে এর কষ্ট ভাগ করে নিতে হবে।

লোডশেডিং নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আনইন্টারাপ্টেড বিদ্যুৎ’ সরবরাহের দাবি করা হলেও বাস্তবে কতটা লোডশেডিং হয়েছিল, সেই তথ্য প্রকাশ করা হবে। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত তথ্য দেওয়া হতে পারে।

বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে তিনি জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা বিদ্যুতের চাহিদার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে তুলনামূলকভাবে এ চাহিদা কম ছিল।

চলমান সংকট মোকাবিলায় ঢাকার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পুনর্বণ্টন করা হচ্ছে বলেও জানান তিনি।

এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘনঘন লোডশেডিংয়ের চাপও কমছে বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘আমরা একটা সংকটের মধ্যে আছি এবং এ সংকটের কষ্টটা আমাদের সবাইকে কমবেশি নিতে হবে। তবে এই কষ্ট খুব দীর্ঘ সময় থাকবে বলে আমরা মনে করি না। এ সংকট মোকাবিলায় সরকারের যথেষ্ট উদ্যোগ রয়েছে।’

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com