বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ৫:০২ পিএম

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে মিথ্যা ‘বানোয়াট’ অডিও, প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রেল কতৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবাদ লিপিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে একটি চক্র কথোপকথনের রেকর্ড অডিও প্রচারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও রেল এর সুনাম ক্ষুন্ন করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। রেলওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রচারিত অডিওটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অভিপ্রয়াসে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ এহেন কর্মকান্ড করে চলছে এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচারে লিপ্ত থেকে নানান বিভ্রান্ত ছড়াচ্ছে। যার অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অডিও রেকর্ডটি। তাই আবারও এ সকল বিভ্রান্ত মুলক মিথ্যা অডিও অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ রেল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহাপরিচালককে জড়িয়ে একটি কথিত মোবাইল কথোপকথনের অডিও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। প্রচারিত কথোপকথনের সঙ্গে মহাপরিচালকের কোনো সম্পৃক্ততা নেই বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।
রেলওয়ের কতৃপক্ষের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল তাদের হিরো স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের দীর্ঘ কর্মজীবনের পথ চলার সুনাম ও ব্যক্তিগত ও পারিবারিক মান-সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়।প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কথিত অডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রযুক্তির সাহায্যে তৈরি।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোন ধরনের তথ্য প্রচারের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে । একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে যাচাই-যাচাই-বাছাই ছাড়া এধরণের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।প্রতিবাদলিপিতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রচারিত অডিও রেকর্ডটিকে ‘মিথ্যা – বানোয়াট’ অপপ্রচার দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । এর সাথে এ সমস্ত বিভ্রান্তকর অপপ্রচারে কান না দিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় প্রতিবাদ লিপিতে ।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত