সর্বশেষ
ভিসা না পেলেও জাতিসংঘে ভিডিও বার্তায় ভাষণ দেবেন মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ বন্ধই থাকবে: গালিবাফ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ মিনিটের ঝড়ে কানসাসকে উড়িয়ে দিল ফিলাডেলফিয়া পারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১,৩৯৯ ভূমিকম্প, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা, শোকে ভারী পুরো প্রাঙ্গণ জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ ময়মনসিংহে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, প্রতিহতের কথা সৌদির পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৩:১৪ পিএম

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই চারজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন এবং আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’

গ্রেফতারদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।

অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোন উদ্ধারের বিষয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বা সংশ্লিষ্ট মোবাইল ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম এবং ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়ে কাজ করছে।’

পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে। নিহত অপ্রতিমের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে এবং রোববার তার দাফন করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত চার্জশিট দেওয়া হবে। এরপর আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করতে বিচার বিভাগ প্রয়োজনীয় গুরুত্ব দেবে বলে তিনি আশা করছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com