সর্বশেষ
ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ‘ব্লু ইকোনমি’: শিক্ষামন্ত্রী সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩ কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, নতুন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৬ পিএম

কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক

কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাবি রাবেয়া বেগম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন ইমন।

ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com