সর্বশেষ
বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, ইউএনওর কাছে এসে পেলেন পড়াশোনার দায়িত্ব নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব? যা করবেন ফিলিস্তিন-ইরান ইস্যুতে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ চান অ্যালবানিজ শর্টবোর্ড সার্ফিংয়ে হিটে তৃতীয় ফাতেমা কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩ প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ চান শামা ওবায়েদ

গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ২:৫২ পিএম

গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত

উত্তর গাজা উপত্যকার একটি সামরিক ঘাঁটির ভেতরে ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায় দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহত দুই সেনা হলেন—হার হালুজের বাসিন্দা ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের বাসিন্দা ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। তাঁরা দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।

৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, ওই দুই সেনা ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন। পরে দ্বিতীয় অভিযানের সময় ড্রোনটি সামরিক ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়।

জুরি বলেন, বিধ্বস্ত ড্রোনটির কাছে গিয়ে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখার সময় সেটিতে বিস্ফোরণ ঘটে। এতে দুই সেনা গুরুতর আহত হন। পরে তাঁদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি। স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনটি ছিল বিস্ফোরকবাহী সামরিক ড্রোন। ঘটনার প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ড্রোন পরিচালনা কার্যক্রম স্থগিত রেখেছে।

জুরি জানান, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজা এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। নিহত দুই রিজার্ভ সেনার একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com