বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৯ পিএম

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বানারীপাড়া উপজেলার ভাইসারী ইউনিয়নের বাসিন্দা।

শনিবার সকালে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার গজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাসটি মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা অনেক নারী ও শিশু আটকা পড়েছেন বলে জানা গেছে।

এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com