ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১ পিএম

ফাইল ছবি
স্বপ্নপূরণের পর এবার বাস্তব মঞ্চে জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু হচ্ছে তার। নেশনস লিগকে সামনে রেখে ফরাসি ফুটবলে কিংবদন্তি জিদানের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
নেশনস লিগ সামনে রেখে গতকাল প্রথমবারের মতো ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করেন ‘জিজু’। ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ—জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, লুকাস দা কুনহা, এস্তেবান লিপাল ও গুইলাম রেস্তেস। অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপ্পেকেই রেখেছেন তিনি।
এমবাপ্পেকে নিয়ে জিদান বলেন, “সে আমার দলের অধিনায়ক। সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেক হবে তার।
নেশনস লিগের এই ফিফা উইন্ডোতে ফ্রান্সের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম—হোম ও অ্যাওয়ে—এবং ইতালি।
গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, রবিন রিসের, গুইলাম রেস্তেস।
ডিফেন্ডার: দায়োত উপামেকানো, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সাঁস লাক্রোয়া, জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, পিয়েরে কালুলু, আদ্রিয়াঁ ট্রুফার্ট।
মিডফিল্ডার: মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, ওয়ারেন জেইর-এমেরি, রায়ান চেরকি, লুকাস দা কুনহা, এদুয়ার্দো কামাভিঙ্গা।
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, এস্তেবান লিপাল, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত