ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৬ পিএম

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার ইপোতে ১২টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, ভোর ৩টা ৩৫ মিনিটে জালান জেলাপাং-আম্পাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৯ ও ২০ বছর বয়সী দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
আহত ৯ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ১৫টি যানবাহনই মেরু থেকে তামবুনের দিকে যাচ্ছিল। তিনটি গাড়ির চালক অক্ষত রয়েছেন।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত