ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৫২ পিএম

২৪৩ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হওয়ার পর ১১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।
জাহাজটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তনের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।
নিখোঁজ জাহাজটির সন্ধানে উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। একই সঙ্গে জাভা সাগরের ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকেও যাত্রীদের কোনো সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত