সর্বশেষ

আফ্রিকার কেপ ভার্দেতে শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৩৫ এএম

আফ্রিকার কেপ ভার্দেতে শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার রাতে চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন আরোহী ছিলেন।

দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com