সর্বশেষ
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, জানাল ইরান চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪ ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম গাজীপুরে দুই মাদরাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার নৌকা বাইচ ঘিরে দর্শনার্থীদের ঢল ল্যাব থেকে বাজারে উদ্ভাবন, আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৬ এএম

কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা

ফাইল ছবি

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের মালিবুর বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করেছেন এক অজ্ঞাত নারী। শুক্রবার রাতে বাড়ির সম্পত্তিতে ঢুকে পড়ার পর নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেয় লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের সদস্যরা।

লস অ্যাঞ্জেলেস টাইমস ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হ্যারিসের মালিবুর বাড়ির নিরাপত্তাকর্মীরা ওই নারীকে সম্পত্তির ভেতরে প্রবেশ করতে দেখেন। তিনি মূল ভবনের দিকে এগিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীরা তাকে থামিয়ে দেন।

হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন জানান, ওই নারী ‘অবৈধভাবে’ সম্পত্তিতে প্রবেশ করেছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আটকে দেওয়ায় তিনি বাড়ির মূল ভবন পর্যন্ত পৌঁছাতে পারেননি।

ঘটনার সময় কমলা হ্যারিস ও ডগ এমহফ কেউই বাড়িতে ছিলেন না। ফলে ওই নারীর সঙ্গে তাদের সরাসরি কোনো মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটেনি।

পরে খবর পেয়ে মালিবু-লস্ট হিলস শেরিফ স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই নারীর সঙ্গে কথা বলে তাকে সতর্ক করেন এবং সম্পত্তি ছেড়ে যেতে বলেন। পরে তিনি স্বেচ্ছায় সেখান থেকে চলে যান।

এ ঘটনায় ওই নারীকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে অনুপ্রবেশের ঘটনা হিসেবে একটি প্রতিবেদন নথিভুক্ত করেছে পুলিশ। ওই নারীর পরিচয় বা বাড়িতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।

মালিবু-লস্ট হিলস স্টেশনের ওয়াচ কমান্ডার লেফটেন্যান্ট জেসন ডুরন বলেন, নিরাপত্তার স্বার্থে হ্যারিসের বাড়ির আশপাশে টহল আরও জোরদার করা হবে।

নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন

এই ঘটনার পর কমলা হ্যারিসের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাধারণত ছয় মাসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাওয়ার কথা থাকলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময়সীমা বাড়িয়েছিলেন।

তবে ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বর্ধিত নিরাপত্তা প্রত্যাহার করেন। এরপর হ্যারিসের নিরাপত্তায় স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়।

সর্বশেষ এই অনুপ্রবেশের ঘটনার পর হ্যারিসের মালিবুর বাড়ির আশপাশে নিরাপত্তা ও টহল আরও জোরদার করার কথা জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

তথ্যসূত্র: এনবিসি নিউজ

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com