সর্বশেষ
ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম গাজীপুরে দুই মাদরাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার নৌকা বাইচ ঘিরে দর্শনার্থীদের ঢল ল্যাব থেকে বাজারে উদ্ভাবন, আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা

ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১:৩৪ এএম

ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম

চলমান ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আনোয়ার বলেন, বর্তমান ইরান সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক আগ্রাসন রয়েছে। তবে আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ বিষয়টি স্বীকার করতে অনীহা দেখাচ্ছে।

তিনি বলেন, ইরানের হামলার নিন্দা করার পাশাপাশি এই সংকটের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এড়িয়ে যাওয়া এক ধরনের কপটতা। ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সহিংসতার স্থায়ী অবসানও জরুরি।

সাম্প্রতিক মার্কিন বোমা হামলার জবাবে ইরান জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, সহিংসতার অবিলম্বে অবসান ঘটাতে হবে। তবে একই সঙ্গে প্রথম শক্তি প্রয়োগের পেছনের কারণও খতিয়ে দেখা জরুরি। এ বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতাকে তিনি দ্বিমুখী নীতি হিসেবে উল্লেখ করেন।

ফিলিস্তিন ও গাজা সংকট নিয়েও কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে শুধু হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দিয়ে মূল্যায়ন করা সম্পূর্ণ ভুল।

আনোয়ারের মতে, হামাসের জন্মের বহু আগে থেকেই প্রায় ৭০ বছর ধরে এ অঞ্চলে সংঘাত ও নিপীড়ন চলে আসছে। তাই সামগ্রিক ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে ফিলিস্তিন সংকটের সঠিক মূল্যায়ন সম্ভব নয়।
সূত্র: এনডিটিভি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com