সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

মেক্সিকোয় গাড়ির ভেতর গুলিবিদ্ধ আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২০ এএম

মেক্সিকোয় গাড়ির ভেতর গুলিবিদ্ধ আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির আইনপ্রণেতা জেনিয়াসেন এসকোবারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসকোবার ভেরাক্রুজ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল আইনপ্রণেতা ছিলেন। তেল স্থাপনার জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্যে তাকে গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে অন্তত একটি গুলির আঘাতের চিহ্ন ছিল।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ হিমেনেজ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ-সংক্রান্ত নথি প্রস্তুত করা হচ্ছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাজ্যের জেনারেল সেক্রেটারি রিকার্দো আহুয়েদ বলেন, এসকোবারের গাড়িতে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় শোক জানিয়েছে মেক্সিকোর নিম্নকক্ষের কংগ্রেস। এসকোবারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

আগামী বছরের ৬ জুন মেক্সিকোয় স্থানীয় ও ফেডারেল পর্যায়ের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে ভোট হবে।

সূত্র: রয়টার্স

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com