সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৮ পিএম

৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

সংগৃহীত ছবি

মাদক তৈরি ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি, কৃত্রিম মাদক উৎপাদন ও পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠনের অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফা ও অপর ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় তাঁদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগও আনা হয়েছে।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। অনুষ্ঠানটিতে নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সারাহর দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তাঁর ভাষ্য, জীবনে এর আগে তিনি কখনো মাদক দেখেননি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার এল-ইয়োম জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে কৃত্রিম মাদক উৎপাদন এবং পাচারের উদ্দেশ্যে তা মজুতের অভিযোগ রয়েছে।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক তৈরির জন্য দুটি অ্যাপার্টমেন্টকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হতো বলে তদন্তে উঠে এসেছে। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।

মামলার বিচারকাজে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। আদালতে আসামিদের কথোপকথনের রেকর্ড, ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণও উপস্থাপন করা হয়।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

এদিকে, সারাহ খলিফাসহ কয়েকজনকে এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। সারাহর একটি কসমেটিক সার্জারি ক্লিনিক ও অনুষ্ঠান আয়োজনের জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।

সূত্র: গার্ডিয়ান

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com