সর্বশেষ
জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান পাকিস্তানি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে তেলের দাম, বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

জুয়া খেলার সময় ৪ পুলিশ সদস্য গ্রেফতার, বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৩৯ পিএম

জুয়া খেলার সময় ৪ পুলিশ সদস্য গ্রেফতার, বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার সময় চার পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

গ্রেফতাররা হলেন—ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই শাহাদত জামান (৩৯)।

মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এএসআই মো. আতাউর রহমান (৪০) ও পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় এসপি কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশে পরিত্যক্ত টিনশেড ঘরে কয়েকজন পুলিশ সদস্য জুয়া খেলছেন—এমন খবর পায় সদর থানা পুলিশ। পরে রাত ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জুয়ার আসর থেকে পালানোর চেষ্টার সময় ধাক্কাধাক্কিতে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া করে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারদের কাছ থেকে একাধিক স্মার্টফোন এবং ঘটনাস্থলের পাশ থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে।

পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, গ্রেফতার পুলিশ সদস্যরা ফৌজদারি অপরাধ করেছেন এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com