সর্বশেষ
জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান পাকিস্তানি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে তেলের দাম, বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৪ এএম

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। দেশটির সাউথ-ওয়েস্ট সিডনির দ্রুত বর্ধনশীল ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন এলিজা।

ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানিয়েছে।

একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন।

এলিজার নির্বাচনের মধ্য দিয়ে তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় ডেপুটি মেয়র পদে দায়িত্ব পাওয়া দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে নিকটবর্তী ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হন মাসুদ খলিল।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা রহমান বলেন, ‘এই পদে দায়িত্ব পালন করতে পারা অত্যন্ত আনন্দের। আমার নতুন অবস্থানের মধ্য দিয়ে এই চমৎকার কমিউনিটির সেবা চালিয়ে যেতে আমি উন্মুখ হয়ে আছি।’

এলিজা রহমানের এই সাফল্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com