নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২২ পিএম

ফাইল ছবি
জনগণ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই প্রণয়ন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশন ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ফ্রিডম অব স্পিচ’ বা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতেই নতুন আইন প্রণয়ন করা হবে। এরই মধ্যে আইনটি নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
মো. আসাদুজ্জামান বলেন, অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, নতুন সাইবার সুরক্ষা আইনে সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত