সর্বশেষ
বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি ট্রেন থেকে গ্রেফতার ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৫ চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে কানাডাকে ‘অ্যাসোসিয়েট সদস্য’ করার প্রস্তাব ইইউর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক জুয়া খেলার সময় ৪ পুলিশ সদস্য গ্রেফতার, বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি গাজায় ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা শতাধিক বিশ্বকাপে যেতে না পারা বেনিনই মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি ট্রেন থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৬:০৪ পিএম

বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি ট্রেন থেকে গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার অন্য দুজন হলেন—আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে নিহত খালেদা আক্তার ও তাঁর ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম তুতুর ওপর হামলা চালান আবু মিয়া। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে তিনজনকে আসামি করে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় একটি ট্রেন থেকে মামলার প্রধান আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেফতার তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com