নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৩৭ এএম

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এ সময় নজরুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্থানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, ইয়াবা তৈরির কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত