সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ১২:৩২ পিএম

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ অর্জন—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা। তবে বোর্ডের অধিভুক্ত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে মোট ৪৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফলে মেয়েদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। উত্তীর্ণদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। একইভাবে জিপিএ-৫ অর্জনেও মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ৮২১ জন মেয়ে এবং ৪৮২ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফলাফলে মেয়েদের এই সাফল্য তাদের একাডেমিক অগ্রগতির ধারাবাহিকতার প্রতিফলন। মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।

এদিকে এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। ফলে সামগ্রিক ফলাফলের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের ফলাফলও আলোচনায় এসেছে।

ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com