নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ১১:২১ এএম

রাজধানীর নবাবেরবাগ এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে চার যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত