সর্বশেষ
আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল লেজের গুরুত্বপূর্ণ অংশ, তদন্তে নতুন মোড় রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট রাজধানীর বাউনিয়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব ! আঙুল ফুলে কলাগাছ তহশিলদার আব্দুর রহিম চারদিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে: পেট্রোবাংলা যানজট-শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ সপ্তাহের বিশেষ উদ্যোগ

মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ১২:৪৩ পিএম

মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে সিনেটে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিন কৃষ্ণাঙ্গ নারী। ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় এই ঐতিহাসিক মাইলফলক তৈরি হতে যাচ্ছে।

আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যোগ দেবেন। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব পালনকারী কৃষ্ণাঙ্গ নারী সিনেটরের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন।

এর আগে, ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে সিনেটের দায়িত্ব গ্রহণ করেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস। তারাই প্রথম দুই কৃষ্ণাঙ্গ নারী, যারা একই সময়ে মার্কিন সিনেটে দায়িত্ব পালন শুরু করেন।

স্ট্র্যাটন হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী। একই সঙ্গে ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটরও হবেন তিনি।

এর আগে, ১৯৯২ সালে ইলিনয় থেকে ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটর নির্বাচিত হন কমলা হ্যারিস। পরে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন। তবে তিনি নির্বাচনের মাধ্যমে ওই পদে আসেননি।

স্ট্র্যাটনের নির্বাচনের মধ্য দিয়ে ইলিনয় অঙ্গরাজ্যও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ও জুলিয়ানা স্ট্র্যাটন একই সময়ে দায়িত্ব পালন করলে ইলিনয় হবে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে দুজন অশ্বেতাঙ্গ নারী একসঙ্গে সিনেটে প্রতিনিধিত্ব করবেন।

যুক্তরাষ্ট্রের আইনসভায় নারী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই ঘটনা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের সীমিত প্রতিনিধিত্বের পর একই সময়ে তিন কৃষ্ণাঙ্গ নারীর সিনেটে উপস্থিতি দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে।

সূত্র: অ্যাক্সিওস, সিএনএন

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com