সর্বশেষ
আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল লেজের গুরুত্বপূর্ণ অংশ, তদন্তে নতুন মোড় রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট রাজধানীর বাউনিয়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব ! আঙুল ফুলে কলাগাছ তহশিলদার আব্দুর রহিম চারদিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে: পেট্রোবাংলা যানজট-শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ সপ্তাহের বিশেষ উদ্যোগ

আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ১২:৫৮ পিএম

আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তাঁরা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com