সর্বশেষ
আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল লেজের গুরুত্বপূর্ণ অংশ, তদন্তে নতুন মোড় রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট রাজধানীর বাউনিয়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব ! আঙুল ফুলে কলাগাছ তহশিলদার আব্দুর রহিম চারদিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে: পেট্রোবাংলা যানজট-শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ সপ্তাহের বিশেষ উদ্যোগ

সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ১২:২৭ পিএম

সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বসতবাড়ির সীমানায় লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর শেখ। এ সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে হাসদেল শেখ, তার ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানমসহ সাত-আটজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসানুরের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হাসানুরের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com