সর্বশেষ
জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান পাকিস্তানি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে তেলের দাম, বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৭ এএম

হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বহনকারী একটি চুক্তিবদ্ধ বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ফক্স নিউজের এক প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত বুধবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আহত মার্কিন সেনাদের অবস্থা গুরুতর নয়। হামলার পর ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একটি দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, আক্রান্ত জাহাজটি মার্কিন সামরিক বাহিনী বা সরকারের নিজস্ব কোনো যুদ্ধজাহাজ নয়। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর সঙ্গে বিশেষ চুক্তির আওতায় পরিচালিত একটি বাণিজ্যিক জাহাজ।

তবে নিরাপত্তাজনিত কারণে জাহাজটিতে কতজন সেনাসদস্য ছিলেন, কতজন সেনা ও ক্রু আহত হয়েছেন কিংবা জাহাজটির সুনির্দিষ্ট রুট ও গন্তব্য কী ছিল—এসব তথ্য প্রকাশ করা হয়নি।

হামলার বিষয়ে জানতে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। তবে সেন্টকমের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের উপকূলসংলগ্ন এই প্রণালি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার অন্যতম কেন্দ্র। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে এখানকার বাণিজ্যিক নৌযান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ফলে হরমুজ প্রণালিতে নতুন করে কোনো হামলার ঘটনা ঘটলে তা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com