মক্কার দিকে হুতিদের ড্রোন, অভিযোগ সৌদির; সতর্ক করল ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৪ এএম

মক্কার দিকে হুতিদের ড্রোন, অভিযোগ সৌদির; সতর্ক করল ইরান

সংগৃহীত ছবি

মক্কার দিকে ইয়েমেনের হুতিদের ড্রোন পাঠানোর সৌদি আরবের অভিযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে বাঘাই বলেন, মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদের মতো ইসলামি পবিত্র স্থাপনায় যেকোনো হামলা এবং এসব স্থানের হাজি ও আশপাশের মানুষের জন্য হুমকি নিন্দনীয়। তবে মক্কার দিকে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবির ভিত্তিতে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করা উচিত নয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মক্কার দক্ষিণে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ঘটনাটিকে ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।

তবে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার অভিযোগটি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের অভিযান সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়, পবিত্র স্থাপনাগুলো নয়।

ইরানের মুখপাত্র বাঘাই আরও বলেন, ইসলামি পবিত্র স্থানগুলোর নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা এ নিয়ে উত্তেজনা সৃষ্টি করা থেকে আঞ্চলিক পক্ষগুলোর বিরত থাকা উচিত।

এদিকে ইয়েমেনের এডেনের কাছে একটি ট্যাংকারকে ছোট একটি নৌযান ধাওয়া ও আটকের চেষ্টা করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকেমটিও। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com