সর্বশেষ
বাংলাদেশ রেল মহাপরিচালককে জড়িয়ে মিথ্যা ‘বানোয়াট’ অডিও, প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা রেলওয়ের ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ প্রেমিকাকে বিয়ে করতে ২১ বছর পর্যন্ত অপেক্ষা করতে বলায় বাবাকে গুলি, ছেলে গ্রেপ্তার ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে পুলিশের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান মেঘনায় ট্রলারডুবি: মায়ের পর মিলল তিন সন্তানের মরদেহ, নিখোঁজ বাবা নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অভিনেতা-রাজনীতিকসহ শতাধিক আটক ট্রাম্পের ভোটার যাচাই ব্যবস্থা ফের চালুর অনুমতি সুপ্রিম কোর্টের সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১:০২ পিএম

হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান

সংগৃহীত ছবি

ইরানের দেওয়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র রাজি হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না তেহরান। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকেও সরে আসবে না দেশটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের প্রস্তাব অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তবে এর সঙ্গে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে ইরান।

শর্তগুলোর মধ্যে রয়েছে—সাত দিনের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে হরমুজ প্রণালি এখন গুরুত্বপূর্ণ দর-কষাকষির বিষয় হয়ে উঠেছে। ইরান চাইছে মার্কিন অবরোধ প্রত্যাহারের মাধ্যমে অর্থনৈতিক চাপ কমাতে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চাইছে বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করতে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছে তেহরান।

পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো মেনে নিলে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে ইরানের ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারসহ নিজেদের পারমাণবিক অধিকার থেকে কোনো ছাড় দেবে না তেহরান।

এ ছাড়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মার্কিন দাবিও মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ইসরাইল, যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। এর অন্যতম কারণ, ইরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশের কাছাকাছি।

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com